বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পকেটে গাঁজা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পকেটে গাঁজা

কালের খবর : এসএসসি পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর পকেটে হাত দিয়ে গাঁজা পেয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করাসহ পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এসহাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।শিক্ষার্থী মো. রাজু।

ঘটনার সতত্যা স্বীকার করে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা জানান, চান্দখালী এসহাকিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় ওই শিক্ষার্থীকে সন্দেহ হলে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে রাজুর কাছে কোনো নকল পাওয়া না গেলেও ১০ গ্রাম গাঁজা পাওয়া যায় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা। পরে রাজুকে এসএসসি পরীক্ষা থেকে বহিষ্কারের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেন, রাজুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com