শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরায় অবৈধ ড্রেজার ব্যবসা বন্ধে ডিএসসিসির অভিযান

ডেমরায় অবৈধ ড্রেজার ব্যবসা বন্ধে ডিএসসিসির অভিযান

রাজধানীর ডেমরায় বালু নদ তীরবর্তী এলাকায় অবৈধ ড্রেজার ব্যবসা বন্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী বালু নদ তীরবর্তী  ৬৯নং ওয়ার্ডের মালা মার্কেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় রাস্তায় বসানো ড্রেজার পাইপের মধ্য থেকে ১২টি পাইপ জব্দ করা হয়; যা পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, রাজধানীর ডেমরায় ডিএসসিসির অভ্যন্তরীণ এলাকা ও সড়কগুলোতে অবৈধ ড্রেজার পাইপ বসিয়ে অনুমোদনহীনভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কতিপয় ব্যবসায়ীরা। এতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। তাই এ অবৈধ ব্যবসা বন্ধে অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি। তবে এক্ষেত্রে ওই সব ব্যবসায়ীরা মেয়র মহোদয়ের সঙ্গে এখন যোগাযোগ করবেন। আর মেয়র মহোদয়ের পরবর্তী সিদ্ধান্ত ব্যতীত কোনোভাবেই তারা এ ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com