শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরা-রামপুরা সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ভোগান্তি চরমে। কালের খবর

ডেমরা-রামপুরা সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ভোগান্তি চরমে। কালের খবর

সরেজমিন দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫নং ওয়ার্ডে পড়েছে জলাবদ্ধতার স্থানটি। এখানে ড্রেনেজ ব্যবস্থাও ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে। সড়কটির গুরুত্বপূর্ণ অংশে হাঁটু পর্যন্ত পানি জমে আছে। এখানে সড়কের মাঝে খোলা ড্রেনে তিনটি বাঁশ দিয়ে চিহ্ন রাখা হয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য। সড়কটিতে খানাখন্দ ও গর্ত থাকায় যানবাহনগুলো হেলেদুলে চলতে দেখা গেছে। মোটরসাইকেল ও ছোট যানবাহনগুলো চলছে মারাত্মক ঝুঁকি নিয়ে। এখানে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে রিকশাসহ অন্যান্য যানবাহন।

ওই এলাকার অধিবাসী দেলোয়ার হোসেন বলেন, সড়কটিতে নজরদারি না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়-যা ভোগান্তির অন্যতম কারণ। তাছাড়া এখানে গর্ত ও খানাখন্দ থাকায় যানবাহন ও মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

অছিম পরিবহণ নামে একটি বাসের চালক আলাউদ্দিন বলেন, ডেমরা-রামপুরা সড়কের ত্রিমোহনী এলাকায় সড়কে জলাবদ্ধতা থাকায় আমাদের সমস্যা হচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এখানে।

ডিএসসিসির ৭৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আকবর হোসেন বলেন, আমরা জলাবদ্ধতার বিষয়ে সড়ক বিভাগ ও সিটি করপোরেশনকে জানিয়েছি। সড়ক বিভাগ বলেছে দ্রুত ব্যবস্থা নেবে।

ঢাকা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, সড়কের আউটলেট সংযুক্ত করা হয়েছিল সিটি করপোরেশনের ড্রেনের সঙ্গে। কিন্তু এলাকাবাসী অসাবধানতা ও অজ্ঞতাবশত তা বন্ধ করে দিয়েছে। তবে দ্রুত এ জলাবদ্ধতা দূর করার ব্যবস্থা নিয়েছে ঢাকা সড়ক বিভাগ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com