রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সীতাকুণ্ডে শিশু চুরির ঘটনা সাজানো, তিনদিন পর উদ্ধার। কালের খবর

সীতাকুণ্ডে শিশু চুরির ঘটনা সাজানো, তিনদিন পর উদ্ধার। কালের খবর

মোঃ আশরাফ উদ্দীন,চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর :  চট্টগ্রামের সীতাকুণ্ডে সোমবার ১৪ দিন বয়সের শিশু পুত্রকে ডাক্তার দেখাতে গিয়ে মাকে চেতনানাশক ঔষধ লাগিয়ে চুরি হওয়া শিশুটি তিনদিন পর বৃহস্পতিবার সকালে নগরীর সিটি গেইট এলাকার একটি বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে। তবে এটি চুরির ঘটনা নয়। এটি ওই শিশুর মা জেনি আক্তারের সাজানো নাটক বলে দাবী করেছে তার স্বামী মোঃ ইয়াসিন। পুলিশ শিশুসহ জেনী আক্তারকে জিজ্ঞাসাবাদের থানায় নিয়ে যান।
জানা যায়, জেনি আক্তার তার ১৪ দিনের বাচ্চাটি নগরীর আকবরশাহ থানার সিটি গেইট এলাকায় এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। জানা গেছে, আগের বাচ্চার বয়স ১৬ মাস। এরি মধ্যে জন্ম নিল দ্বিতীয় বাচ্চা। অভাবের সংসার তার উপর মার বয়স ২০ বছর। এসব কারণে প্রতিবেশীরা নানা কথা শোনাতে থাকে। আর তাতে করেই ডিপ্রেশনে ভূগে নিজের ১৪ দিন বয়সের বাচ্চা অন্যকে দিয়ে থানায় বাচ্চা চুরির অভিযোগ দায়ের করেন এক মা। গত সোমবার সংগঠিত এই ঘটনার সেই বাচ্চাকে তিন দিন পর আজ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ।
নগরীর আকবর শাহ থানার পুলিশের সহায়তায় সীতাকুন্ড থানার এসআই নোমান চট্রগ্রাম সিটি গেইট সংলগ্ন একটি বাসা থেকে বাচ্চাটিকে উদ্ধার করে। জানা যায়, গত সোমবার ডাক্তার দেখানোর কথা বলে ঘর থেকে বের হয় বাচ্চার মা জেনি আক্তার। ঘন্টা দুয়েক পর বাচ্চাকে রেখে একা বাড়ি ফিরেন তিনি। বাড়িতে সবাইকে সিএনজি থেকে বাচ্চা চুরি গেছে বলে জানান। এক মহিলা তার মাথায় হাত বুলিয়ে বাচ্চা নিয়ে পালিয়ে যায় বলে সেদিন তিনি সবাইকে জানান। পরদিন তিনি নিজে বাদী হয়ে বাচ্চা চুরি গেছে মর্মে সীতাকুন্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তদন্তে নেমে বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করেন। হারানো বাচ্চার পিতা মো. ইয়াসিন বলেন, আমার বাড়ি খুলনার বাগেরহাটে। পেশায় আমি একজন অটো রিক্সা চালক। বাচ্চা ডেলিভারির সময় হওয়াতে স্ত্রীকে কিছুদিন আগে সীতাকুন্ডে বাবার বাড়িতে পাঠাই আমি। সুস্থভাবে বাচ্চা প্রসব করে সে। কিন্তু কি কারণে আমার স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে আমার বোধগম্য হচ্ছেনা। সীতাকুন্ড থানার এসআই নোমান বলেন, ঘটনার তদন্ত চলছে। উর্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com