বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আমাদের ঐক্য নষ্ট হলে পতিত স্বৈরাচাররা আবার ফিরে আসবে : কবি আব্দুল হাই শিকদার। কালের খবর

আমাদের ঐক্য নষ্ট হলে পতিত স্বৈরাচাররা আবার ফিরে আসবে : কবি আব্দুল হাই শিকদার। কালের খবর

 

খুলনা ব্যাুরো অফিস, কালের খবর :

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার বলেছেন, মাওলানা ভাষানী ছিলেন স্বাধীন জন গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা। ১৯৪৮ সালে পূর্ববাংলার স্বাধীনতার কথা বলেন তিনি। একমাত্র রাজনৈতিক নেতা হিসেবে ৫২’র ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন ভাষানী। ৫৪’র জাতীয় নির্বাচন, ৬৯’র গণঅভ্যুত্থান ও স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।

মাওলানা ভাষানীর পক্ষে কথা বলা মানে স্বাধীনতার পক্ষে কথা বলা, এ দেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।
সোমবার (১৮ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপির আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রাষ্ট্রীয় ঐক্য বিনষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে আব্দুল হাই বলেন, ‘সবাই মিলে আগামী দিনে সরকার গঠন করতে হবে। আমাদের ঐক্য নষ্ট হলে পতিত স্বৈরাচাররা আবার ফিরে আসবে।

খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল।

মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় আলোচনায় আরো বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু, ড্যাব নেতা ডা. রফিকুল হক বাবলু প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com