বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি। কালের খবর

রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি, কালের খবর : নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি করেছে রায়পুরা উপজেলা বিএনপি ও দলটির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে নৌকা যোগে পান্থশালা ঘাটে এসে র‍্যালিতে যোগ দেয় চরাঞ্চলের ৬টি ইউনিয়নের কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মীরা। বাদ্যযন্ত্র সহ সমর্থিত নেতার ব্যানার ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে র‍্যালিতে অংশ নেয় সকল বয়সের নারী পুরুষরা।

পান্থশালা থেকে র‍্যালি নিয়ে রায়পুরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয় নেতারা পরে মাঠ থেকে অন্যান্য ইউনিয়ন থেকে আগত মিছিলগুলো একসাথে করে বড় আকারে র‍্যালি নিয়ে রায়পুরা বাজার হয়ে অডিটরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

সেখানে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করেও বিএনপি দমে যায়নি। বিএনপি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ছাত্র আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালানোর কারনেই আজ আমরা কথা বলতে পারছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ উপজেলা ও পৌর বিএনপিও অঙ্গসংগঠনের নেতবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com