বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়ায় বিতর্ক প্রতিযোগিতা। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিতর্ক প্রতিযোগিতা। কালের খবর

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যম প্রতিষ্ঠার ৩৮ বছর উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ১০টায় শহরের মডেল গার্লস স্কুলের হলরুমে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এসময় শিশু নাট্যমের প্রাক্তন ছাত্রী সোনালী ব্যাংক কর্মকর্তা নাইমা সুলতানা খানের সভাপতিত্বে ও সাংবাদিক শাহাদাৎ হোসেন এবং ফাহিম মোনতাসির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, চিনাইর আঞ্জুমান আরা কলেজের অধ্যাপক কবি মহিবুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা বিএনপি নেতা আলী আজম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম জেলায় তাদের কার্যক্রম পরিচালিত করে আসছে। আগামীতে শিশু নাট্যমে শুধুমাত্র ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ টি ভাগে না পুরো ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে কাজ করবে এমনটাই আমরা প্রত্যাশা করি। সুন্দর এ আয়োজনের জন্য আয়োজকদের আমরা ধন্যবাদ দেন। এটা শিশুদের মানুষিক বিকাশে কাজ করবে।

এ সময় শিশুদের মধ্যে তুমুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com