শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
স্কুল শিক্ষিকার শ্লীলতাহানী ও শারীরিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার

স্কুল শিক্ষিকার শ্লীলতাহানী ও শারীরিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার

কালের খবর : স্কুল শিক্ষিকার শ্লীলতাহানী ও শারীরিক নির্যাতনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলো জাতীয় পার্টির নেতা মজিদ খন্দকার।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

আব্দুল মজিদ খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে স্কুল শিক্ষিকার শ্লীলতাহানী ও শারীরিক নির্যাতনের ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন শিক্ষিকার বাবা সাইফুল ইসলাম।

প্রতক্ষদর্শী ও শিক্ষিকার স্বজনরা জানান, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডারের ভাড়া বাড়িতে স্বপরিবারে বসবাস করেন স্কুল শিক্ষিকা শাহীনুর পারভীন ।

রোববার রাতে তার বাসায় ঢুকে নাতিকে পড়ানোর জন্য চাপ সৃষ্টি করেন আইনজীবী ও জাপা নেতা আবদুল মজিদ খন্দকারের স্ত্রী রোকেয়া খন্দকার। এসময় অসুস্থতার কারণে প্রাইভেট পড়াতে অস্মতি জানায় ঐ স্কুল শিক্ষিকা । এতে স্কুল শিক্ষিকার বাসায় তাকে গালিগালাজ করে রোকেয়া। এর কিছুক্ষণ পর আব্দুল মজিদ ও তার স্ত্রী স্কুল শিক্ষিকার বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এক পর্যায়ে মজিদ খন্দকার নিজের পায়ের জুতা খুলে শিক্ষিকাকে জুতা পেটা করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজিদ খন্দকার গ্রেপ্তার হয়েছে। এ মামলার অন্য আসামী মজিদ খন্দকারের স্ত্রী পলাতক রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com