শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
জায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণকে ‘সাধারণ সম্পাদক’ ঘোষণা। কালের খবর

জায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণকে ‘সাধারণ সম্পাদক’ ঘোষণা। কালের খবর

সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদে সৃষ্ট জটিলতা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে আপিল বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ি নবনির্বাচিত জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান।

এসময় তিনি নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

২৮ জানুয়ারি শিল্পী সমিতি নির্বাচনের পরের দিনই ‘সাধারণ সম্পাদক’ পদে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। যদিও সেই সিদ্ধান্ত জায়েদ খানের পক্ষেই যায়।

এরপর ‘ভোট কেনার’ অভিযোগ সহ নির্বাচনে প্রভাবিত করার অভিযোগ এনে জায়েদ খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন নিপুণ। এছাড়াও বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন তিনি। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।

তার আবেদনের প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেছিলেন সোহান। মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে আপিল বোর্ডকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মেনে শনিবার (৫ ফেব্রুয়ারি) দুই পক্ষকে নিয়ে বসার উদ্যোগ নেন সোহান।

যদিও অভিযোগকারী নিপুণ ছাড়া অভিযুক্ত জায়েদ খান ও চুন্নু আপিল বোর্ডের বৈঠকে উপস্থিত হননি। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান লিখিত সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে আসেন।

আপিল বোর্ড প্রধান বলেন, আপিল বোর্ডের কাছে জায়েদ খান ও চুন্নুর বিরুদ্ধে নিপুণ যে অভিযোগগুলো করেছেন, এ বিষয়ে আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে দিক নির্দেশনা চেয়েছিলাম। এ বিষয়ে তারা আপিল বোর্ডকে একটি চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়গুলো তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিল ঘোষণা করে।

তিনি আরো জানান, জনাব জায়েদ খানের প্রার্থিতা বাতিল হওয়ায় অপর সাধারণ সম্পাদক প্রার্থী ১৬৩ ভোট প্রাপ্ত নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। কার্যনির্বাহী প্রার্থী জনাব চুন্নুর প্রার্থিতা বাতিল হওয়ায় এই পদে ১৭৯ ভোট প্রাপ্ত জনাব নাদির খানকে জয়ী ঘোষণা করা হলো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com