বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন। কালের খবর

মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন। কালের খবর

 

জেলা প্রতিনিধি খাগড়াছড়ি, কালের খবর :

নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ মে “মানবতার পাশে একসাথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও রক্তমানব স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিট কার্যালয় হতে শতাধিক সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা শহিদ মিনার চত্ত্বরে শেষ হয়।

শহিদ মিনার চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম । এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন । অনুষ্ঠানে অতিথি ও অন্যান্য যুব রেড ক্রিসেন্ট সদস্যদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।

মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট উপজেলা দলের দলনেতা ২ জাহানারা আক্তারের সভাপতিত্বে আলোচনায় বক্তারা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মানবিক সেবায় এর অবদান এবং যুবসমাজকে মানবতার কাজে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন অতিথিরা ।

মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট উপজেলা দলের আশিক রঞ্জন ত্রিপুরার সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান কমল কৃষ্ণ দে, সাবেক দলনেতা আব্দুল মালেক, সিনিয়র যুব সদস্য হাসান আল-মারুফ,শরিফ উদ্দিন,মামুনুর রশীদ মামুন সহ যুব সদস্যবৃন্দরা ।

উল্লেখ্য, যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিটের মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, ভবিষ্যতে যুব রেড ক্রিসেন্টর সব ধরনের মানবিক কর্মকান্ডে সবোর্চ্চ সহযোগিতা করা হবে ।

পরে দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠিত রচনা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক দেয়া হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com