বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙায় বিজিবির অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর

মাটিরাঙায় বিজিবির অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

দুর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে আনা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে ৪০ বিজিবি পলাশপুর জোন।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ৪০বিজিবি পলাশপুর জোনের একটি টহল দল অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব অবৈধ সিগারেট জব্দ করে।

জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির জন্য সমতলের জেলায় নিয়ে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর আলুটিলা এলাকায় সুবে. মো আবদুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা পালিয়ে গেলে পরিত্যাক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের চার হাজার চারশ বিশ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মুল্য প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মো. শাহীনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় সাধারন ডায়েরী (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com