শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
ইনসাফ-বারাকাহ’র সাথে ডিইউজে’র চিকিৎসা সমঝোতা স্মারক নবায়ন। কালের খবর

ইনসাফ-বারাকাহ’র সাথে ডিইউজে’র চিকিৎসা সমঝোতা স্মারক নবায়ন। কালের খবর

কালের খবর ডেস্ক :

রাজধানীর ইনসাফ-বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতালের (আইবিকেজিএইচ) সঙ্গে চিকিৎসা-সুবিধা বিষয়ক এক সমঝোতা স্মারক নবায়ন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ বুধবার (২২ ডিসেম্বর) সকালে হাসপাতালটির মগবাজারের বোর্ড রুমে স্মারকটিতে পুনঃস্বাক্ষর করেছেন ডিইউজে’র পক্ষে এর সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ও সহসভাপতি বাছির জামাল এবং হাসপাতালের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেশের প্রখ্যাত ইউরোলজি বিশেষজ্ঞ ও শল্যবিদ প্রফেসর ডা. ফখরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন এবং ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডিইউজে সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, নির্বাহী কমিটির সদস্য রফিক মুহাম্মদ, হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আখন্দ ও সহকারী ব্যবস্থাপক আবদুল কুদ্দুস প্রমুখ।

উল্লেখ্য, এ স্মারক নবায়ন করায় ডিইউজের সদস্য-সদস্যা, কর্মকর্তা-কর্মচারি এবং তাদের স্বামী বা স্ত্রী, সন্তান-সন্ততি এবং পিতা-মাতা এ হাসপাতালের চিকিৎসা-সুবিধা পাবেন।
প্রেস বিজ্ঞপ্তি

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com