শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
মানবতা ও আদর্শ সমাজ গঠনে ইসলামপুরে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। কালের খবর

মানবতা ও আদর্শ সমাজ গঠনে ইসলামপুরে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। কালের খবর

এস.এম হোসের রানা, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি, কালের খবর ॥ জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় শিক্ষা, শান্তি, মানবতা ও উন্নয়ন শীর্ষক সংগঠন ‘‘মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা’র ইসলামপুর উপজেলা শাখার সভাপতি সামিউল ইসলাম এর পরিকল্পনায় অসহায় দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে গুঠাইল বাজারে ‘মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা’ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলী আকবরের সভাপতিত্বে ও প্রিয় মাতৃভূমি জামালপুর ফেসবুকগ্রুপ এর সার্বিক সহযোগিতায় ১৫০ জন অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা, বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা’ এর প্রশাসনিক উপদেষ্টা ইঞ্জিঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ৫নং নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল, ব্রজপান্ডা সামাজিক নিরাপত্তা নিজ বাড়িতে সেবার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,পেয়ারফি আইটি ইন্সটিটিউটের চেয়ারম্যান ইঞ্জিঃ লিপসন মিয়াসহ এলাকার গণ্যমান্য ও সুধীমহল উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক ইঞ্জিঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষা, শান্তি, মানবতা ও উন্নয়নের সংগঠন ‘মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা’ দীর্ঘ দিন থেকে মানবতার কল্যাণে সমাজের অসহায় ও দুস্থ্যদের মাঝে সেবা দিয়ে আসছে। দেশের ৪৪টি জেলায় এ সংগঠনটি মাবনবতার সেবার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। বাকী জেলাগুলোতে এ সংগঠনের কার্যক্রম অতি শ্রীঘই শুরু করা হবে।
তিনি আরোও জানান, আমি আমার ক্ষুদ্র পরিসরে আমার সাধ্যমত সংগঠনটি দাড় করিয়েছি তাই আমাদের সংগঠনের পাশিপাশি সমাজের বিত্তোবানদের এগিয়ে আসার অনুরোধ করছি।
অনুষ্ঠান পরিচালনা করেন, মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com