বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আমরণ অনশন কর্মসূচি শুরু ক‌রে‌ছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি

আমরণ অনশন কর্মসূচি শুরু ক‌রে‌ছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি

কালের খবর প্রতিবেদক : চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ফের আমরণ অনশন কর্মসূচি শুরু ক‌রে‌ছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। দাবি আদায় না হ‌ওয়া পর্যন্ত এ আমরণ অনশ‌ন চলি‌য়ে যা‌বে ব‌লে তারা জা‌নি‌য়ে‌ছেন।

শ‌নিবার জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে পূর্ব ঘো‌ষণা অনুযায়ী অনশন কর্মসূচি শুরু ক‌রে তারা।

সিএইচ‌সি‌পির উপ‌দেষ্টা কামাল হোসাইন সরকার বলেন, ‘খা‌লেদা জিয়ার রায়কে কেন্দ্র ক‌রে নি‌জে‌দের নিরাপত্তার স্বা‌র্থে দুই দি‌নের জন্য আমা‌দের কর্মসূ‌চি বন্ধ ছিল। আমা‌দের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থে‌কে আবার প্রেসক্লা‌বের সাম‌নে অনশন শুরু করে‌ছি। আমা‌দের দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চা‌লি‌য়ে যা‌বে।’

উল্লেখ্য, কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) চাকরি রাজস্বকরণের দাবিতে গত ২৭ জানুয়ারি থে‌কে অবস্থান কর্মসূচি পালনের পর গত ১ ফেব্রুয়ারি থে‌কে আমরণ অনশন কর্মসূচি পালন করে‌ছেন। কিন্তু গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ছি‌ল। সেই দিনকে সামনে রেখে নিরাপত্তাজনিত কারণে ৭ ফেব্রুয়ারি রা‌তে তাদের অনশন কর্মসূচি ছেড়ে স্থানটি ফাঁকা করে দেওয়ার অনুরোধ জানি‌য়ে‌ছি‌ল পুলিশ। তার প্রে‌ক্ষি‌তে দুই দিন তা‌দের কর্মসূ‌চি বন্ধ রে‌খে আজ থে‌কে আবার অনশন শুরু ক‌রেন তারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com