রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
বরিশালের পাইকারি বাজার সবজির দখলে

বরিশালের পাইকারি বাজার সবজির দখলে

শামীম আহমেদ, বরিশাল

বরিশালের পাইকারি কাঁচাবাজারে শীত আসার আগেই আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। তবে গত সপ্তাহে পাইকারি বাজারে সবজির আমদানি ছিল কিছুটা কম। এর ফলে চাহিদা বেশি থাকায় দামও কিছুটা বৃদ্ধি। শীতের সবজি বলতে এখন আর বিশেষ কোনো সবজি বোঝায় না, কেননা শীতের বেশ কিছু সবজি বর্তমানে বছরের অন্যান্য সময়েও পাওয়া যায়। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষির উন্নতির কারণে সারা বছরই সব সবজি মিলছে। এখনকার বেশির ভাগ সবজির আবাদ আগে হয়েছে।

এগুলোর বেশির ভাগই অপরিপুষ্ট। টমেটো, শশা, শিম, গাজর, কুমড়া, কাচা মরিচ, কহি, বাঁধাকপি, পেঁপে, কাচা কলা, বেগুন সারা বছরের সবজি হিসেবেই পাওয়া যাচ্ছে। এর বাইরে শীতের সবজি হিসেবে শিম, মৌউসি শিম, লাউ, ফুলকপি, মুলা, জলপাই, পেয়াজ পাতা, পুই শাক, দাঁড়া শাক, লাউ শাক, পালং শাক, লাল শাক বাজারে পাওয়া যাচ্ছে। তবে শীতের শুরুর দিকে দাম ক্রেতাদের নাগালের বাইরে থাকে।

বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজারের পাইকারি ব্যবসায়ী গোলাম নবী জানান, সবজির আমদানি বর্তমানে একটু কম আছে,এর ফলে চড়া মূল্যে কিনে তা খুচরা বিক্রি করতে হচ্ছে।

তবে দাম একটু বেশি থাকলেও সেটা সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রয়েছে। আর এসব সবজি যশোর,মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসে। বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজারের আরেক পাইকারি ব্যবসায়ী রুবেল শেখ জানান, বর্তমানে পাইকারি দরে কেজি প্রতি ফুলকপি .৪০ থেকে ৫০ টাকা, শালগম ৬০ থেকে ৬৫ টাকা, বটবটি ৬০ থেকে ৭০ টাকা, শিম ১৫০ থেকে ১৬০ টাকা, মুলা ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৪৫ টাকা, ধনিয়া পাতা ৮০ থেকে ১০০ টাকা, লাল শাকের আঁটি ১৫ থেকে২০ টাকা, টমেটো (কোলেস্টরেল) ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও বাজারে অন্য সবজি কেজি প্রতি পেঁপে ৮ থেকে ১০ টাকা, বেগুন ৫০থেকে ৬০ টাকা, করলা ৭০থেকে ৭৫ টাকা, কাঁচা মরিচ ৯০ থেকে ১০০, কাঁচা কলা ১০ থেকে ১২ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।শীতের নতুন আলু বাজারে আসেনি এখনো।

মাস খানিকের মধ্যেই নতুন আলুও বাজারে পাওয়া যাবে বলে জানান এই বিক্রেতা। তবে এত সবজির সমারোহ দেখে চোখ জুড়ালে কি হবে, ঝলক দিয়ে ওঠা এই দৃষ্টি মুহূর্তেই নিভে যায় দাম শুনে।পাইকারি বাজারের তুলনায় প্রায় দেড়গুণ দামে সবজি বিক্রয় করছে খুচরা ব্যবসায়ীরা।

এমন অভিযোগ করছে সাধারণ ক্রেতারা নথুল্লাবাদ কাঁচাবাজারে ফিরোজ নামের এক ক্রেতা জানান,বাজারে নতুন কয়েক ধরনের সবজি এসেছে।সরবরাহ আগের চেয়ে বেশি থাকলেও সেভাবে দাম কমেনি।

অন্যদিকে সবজী ব্যবসায়ীরা বলেন আজ পর্যন্ত যে দামে সবজি পাচ্ছে কাল হয়ত আর পাবেন না। সবজি বাহির থেকে না আসলে কি করে সবজি কিনবেন।

সব ধরনের পরিবহন বন্ধ করে ধর্মঘট করছে। কাল আপনার হাতে টাকা থাকবে সবজি কিনে খেতে পারবেন না। কিনলেও এর চেয়ে অধিক মূল্য দিয়ে কিনতে হবে সরকার তেলের মূল্য বৃদ্ধি করেছে সেই সাথে পরিবহন খরচ বেড়ে গেলে এর প্রভাব সবজির উপর পড়বে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com