বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এসএসসির প্রশ্নপত্রসহ পরীক্ষার্থীর মাকে আটক

এসএসসির প্রশ্নপত্রসহ পরীক্ষার্থীর মাকে আটক

কালের খবর প্রতিবেদক : রাজশাহীতে ফাঁসকৃত এসএসসির প্রশ্নপত্রসহ এক পরীক্ষার্থীর মাকে আটক করে পুলিশে সোপর্দ করে অভিভাবকরা।

শনিবার সকাল ১০টার দিকে ওই নারীকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে এক নারী রাজশাহী পিএন গার্লস স্কুলের পাশে অন্নপূর্ণা স্টোরে যান এসএসসি পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে। দোকান মালিক ওই নারীকে কৌশলে আটক করেন। পরে বোয়ালিয়া থানা পুলিশের হাতে ওই নারীকে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, ওই নারী তার মোবাইলের প্রশ্নপত্র দেখে উত্তর লিখে দেওয়ার সময় কয়েকজন অভিভাবকও তাদের সন্তানদের জন্য উত্তর লিখে চান। এতে আপত্তি জানিয়ে ওই নারী সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন নারীকে আটক করা হয়েছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com