বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শাহজালালে ভায়াগ্রা-সিগারেট আটক

শাহজালালে ভায়াগ্রা-সিগারেট আটক

কালের খবর প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৭৫ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা ও ১৪০ কার্টুন সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে বিমানবন্দরের ৪ নং বেল্ট থেকে ২টি পরিত্যক্ত লাগেজ থেকে এসব উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান গণমাধ্যমকে জানান, কুয়েত থেকে কেডব্লিও-২৮৩ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত রাতে সোয়া ১টায় অবতরণ করে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। ৪ নং বেল্ট থেকে ২টি লাগেজ পরিতক্ত অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে রাত ২টায় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ২টি লাগেজ খুলে ৭৫ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা এবং ১৪০ কার্টুন ৩০৩ ও ব্যানসন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করা হয়।

ড. মইনুল খান জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী ভায়াগ্রা আমদানির সপক্ষে অনুমতি নিতে হয়। অন্যদিকে সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com