শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
ঠাকুরগাঁওয়ের ১১ ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন যারা

ঠাকুরগাঁওয়ের ১১ ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন যারা

ঠাকুরগাঁওয়ের ১১ ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন যারা

ঠাকুরগাঁওয়ের ১১ ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন যারা
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের ১১ ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন যারা

ঠাকুরগাঁওয়ে হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন:

১নং গেদুড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, ২নং আমগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান পাভেল তালুকদার, ৩নং বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের রেজা, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অনীল চন্দ্র দাস (মাস্টার), হরিপুর সদর ইউনিয়নে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ৬নং ভাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম।

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ৫ নং ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন:

ধর্মগড় ইউনিয়নে আবু কাশেম, নেকমরদ ইউনিয়নে ডা. হামিদুর রহমান, লেহেম্বা ইউনিয়নে আবুল কালাম, রাতোর ইউনিয়নে শরৎ চন্দ্র, কাশিপুর ইউনিয়নে আতিকুর রহমান।

দুই উপজেলার ১১টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ জেলার নেতারা ওই ১১ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠান।

এরই পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দুই উপজেলার ১১টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com