সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ধর্ম প্রতিমন্ত্রীর সাথে ‘ধুমপান মুক্ত বাংলাদেশ চাই’ সোসাইটির সাক্ষাৎ। কালের খবর

ধর্ম প্রতিমন্ত্রীর সাথে ‘ধুমপান মুক্ত বাংলাদেশ চাই’ সোসাইটির সাক্ষাৎ। কালের খবর

শুরুতে ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে সংগঠনের নেতৃদ্বয় মাননীয় মন্ত্রীকে সংগঠনের তামাক বিরুধী ধারাবাহিক কার্যক্রমের নানা দিক ও আগামীর লক্ষ ও উদ্দ্যেশ্য তুলে ধরেন।

এ সময় মন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে সোসাইটির নেতৃবৃন্দের কথা গুলো শুনেন এবং ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির একজন অভিভাবক হিসাবে এই সব কার্যক্রমে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

তিনি এসময় বলেন মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বুনেছেন তার স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলে ধুমপান মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে মর্মে সরকারের লক্ষ পুরনে সকলকে কাজ করার আহবান জানান ।

সেই লক্ষে প্রথমে প্রতিটা ঘরে ঘরে ধুমপানের ক্ষতিকর দিক নিয়ে কাউন্সিলিং করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার প্রতিটি গ্রাম ও ঘর যেন তারই একটি উদাহরণ হয় সেই লক্ষে উক্ত এলাকার সকলকে ধুমপানের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করতে উৎসাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিকুল ইসলাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হাজী শেখ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আরমান, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি শাহজাহান ইসলাম শাহীন, ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন খান, ইসলামপুর উপজেলার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রুবেল।
ইসলামপুর উপজেলা শাখার সহ সভাপতি মোঃ বাদল মিয়া,পলবান্দা ইউনিয়ন সভাপতি শিপন মন্ডল। ৮নং পলবান্দা ইউনিয়ন এর সহ সভাপতি হাফেজ মোঃ রাজু মাহমুদ প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com