রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
এসআইয়ের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, ওসি ক্লোজড। কালের খবর

এসআইয়ের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, ওসি ক্লোজড। কালের খবর

  • সিলেট ব্যুরো, কালের খবর  :
  • সুনামগঞ্জের শাল্লা থানার ওসি মো. নূর আলমকে ক্লোজ করে সিলেট রেঞ্জ ডিআইডির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সিলেট রেঞ্জ ডিআইডি মফিজ উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক আদেশে তাকে শাল্লা থেকে রেঞ্জ ডিআইডির কার্যালয়ে সংযুক্ত করেন বলে তার কার্যালয় সূত্র জানিয়েছে।

এর আগে ওসি নুর আলমের সহকর্মী এসআইকে একটি বাহিনী দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা, নারী কনস্টেবলকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি মাদক ও জুয়ার আসর থেকে মাসোহারা আদায়, গ্রেফতার বাণিজ্যসহ নানা অপর্কম নিয়ে দৈনিক কালের খবরে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়।

আর ‘যুবলীগ নেতা ও ওসির অডিও ফাঁস : হত্যার উদ্দেশ্যেই এসআইয়ের ওপর হামলা’ শিরোনামে বুধবার এবং ‘শাল্লার ওসি নুর আলমের অপকর্মের যেন শেষ নেই’ শিরোনামে বৃহস্পতিবার প্রতিবেদন ছাপা হয়।

এ ঘটনায় সিলেটের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হায়াতুন নবী।

তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার। তিনি জানান, তদন্ত কমিটি খুব শিগগিরই কাজ শুরু করবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com