শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
ফুলবাড়ীতে খামারে বিষ প্রয়োগে মুরগী নিধনের অভিযোগ। কালের খবর

ফুলবাড়ীতে খামারে বিষ প্রয়োগে মুরগী নিধনের অভিযোগ। কালের খবর

পাভেল মিয়া, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কালের খবর : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া গ্রামে ব্রয়লার মুরগীর খামারে বিষ প্রয়োগ করে মুরগী নিধনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই খামারের মালিক।

উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে ওই খামারের মালিক মমিনুল হক বাদী হয়ে উপজেলার দাসিয়ারছড়া (কামালপুর) বটতলা গ্রামের বাসিন্দা মৃত সেকেন্দার আলীর ছেলে মোঃআব্দুর ছাত্তার (৫০)তার দুই ছেলে মোঃ কাশেম আলী (২৫)ও মোঃ সাদ্দাম হোসেন(২৮) এবং একই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে জমির উদ্দিন(৩০) সহ ৪ জনের বিরুদ্ধে রবিবার রাতে ফুলবাড়ী থানার অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মমিনুল হক প্রায় এক বছর ধরে উপজেলার দাসিয়ার ছড়া গ্রামে তার শ্বশুরের বসতবাড়ি সংলগ্ন খামার দিয়ে ব্রয়লার মুরগী পালন করে আসছেন। বর্তমানে খামারে নতুন করে ১ হাজার মুরগী পালন করছেন। খামার দেয়ার পর থেকেই বিবাদীগন অকারণে বিবাদ সৃষ্টি করিয়া খামার সরিয়ে নিতে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিতেন। এমনি অবস্থায় তারা গত ৭ আগস্ট রাত অনুমান ১.২০ মিনিটে খামারের মুরগী নিধনের জন্য দানাদার বিষ প্রয়োগ করে। ঐসময় খামার দেখাশুনার দায়িত্বে থাকা বড়ভিটা গ্রামের বাসিন্দা কপুর উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২৪) মুরগীকে খাবার পানি দিতে খামারে গেলে ১নং বিবাদী ছাত্তারসহ আরো ৪/৫ জনকে দৌড়ে পালাতে দেখেন। ওই রাতে ভোর ৫ টার দিকে আবারও খামারে খাবার দিতে গিয়ে দেখেন ১৫/২০ মুরগী মারা গেছে। পরে তিনি খামার মালিক মমিনুলকে মোবাইলে ঘটনাটি জানান। সংবাদ পেয়ে মমিনুল দ্রুত খামারে এসে দেখেন বিষের প্রভাবে ২৫০/২৬০ টি মুরগী মারা গিয়ে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও খামারে বিষ প্রয়োগের ফলে আরও আনুমানিক ২লক্ষ ২০ হাজার টাকা মূল্যের মুরগী ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com