শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কোভিড ১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কোভিড ১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মোঃ আশরাফ উদ্দীন, চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর : সারাদেশের ন্যায় সীতাকুণ্ডও শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান। সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচীর উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন রাশেদ বিভিন্ন ইউনিয়নের টিকা কার্যক্রম পরিদর্শন করেন। এদিকে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে শত শত নারী পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ বলেন, টিকা নেওয়ার জন্য মানুষের আগ্রহ বেড়েছে।

প্রতিটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে নারী পুরুষের প্রচুর ভীড়।
প্রতিটি ইউনিয়নে তিনটি ওয়ার্ডে (১টি কেন্দ্র করে) দুইশ জন করে ৬শ নারী-পুরুষকে টিকা দেওয়া হবে।

যারা নিবন্ধন করেননি তাদের নিবন্ধন করে দেওয়া হবে। তবে বয়স্করা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। এই টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com