শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
দখল নিতে গভীর রাতে কলেজছাত্রীর বসতঘর ভেঙে দিল ভাইয়েরা! কালের খবর

দখল নিতে গভীর রাতে কলেজছাত্রীর বসতঘর ভেঙে দিল ভাইয়েরা! কালের খবর

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি, কালের খবর :

সিলেটের বিশ্বনাথে প্রবাসী দুই সৎভাইয়ের ইন্ধনে পিতার ভিটাছাড়া করতে গভীর রাতে কলেজছাত্রীর বসতঘর ভাংচুর করা হয়েছে। শুধু তাই নয়, লুটপাট করা হয়েছে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামাদিও।

অসুস্থ মাকে নিয়ে শেষ ভরসা মাথাগোঁজার স্থানটিও এখন আর নেই। এমন অভিযোগ করেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মৃত ওয়াহাব আলীর কলেজপড়ুয়া মেয়ে শাহানারা বেগম।

তিনি বলেন, বুধবার গভীর রাতে তার লন্ডন প্রবাসী দুই সৎভাই কলমদর আলী (৫৮) ও মছলন্দর আলীর (৪৫) ইন্ধনে একই গ্রামের মৃত তবারক আলীর ছেলে আনছার আলী (৩০) ও মৃত আবদাল মিয়ার ছেলে শামীম আহমদের (৩৫) নেতৃত্বে লোকজন দিয়ে টিনশেডের দালানের তৈরি তার বসতঘর ভেঙে দেয়।

এ সময় তার ঘরে থাকা ফ্রিজ, পানির মোটর, খাট, আলমিরা, স্বর্ণালংকার, কলেজের সার্টিফিকেট ও জায়গাজমির দলিলসহ অনেক কিছু লুটপাট করে নেয়া হয়। ওই দিন কলেজছাত্রী শাহানারা তার অসুস্থ মাকে চিকিৎসা করাতে নিয়ে সিলেট শহরের একটি বাসায় ছিলেন। তাকে বাড়িছাড়া করতে দীর্ঘ কয়েক বছর ধরে সৎভাইয়েরা নানা পাঁয়তারা করে আসছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলে আসছে। এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন।

এ ব্যাপারে থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, শাহানারা বেগম মামলা দিলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে অভিযুক্ত আনছার আলী ফোন রিসিভ করেননি। তবে শামীম আহমদ বলেন, এ ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। ফাঁসানোর জন্য তাদের নাম বলা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com