রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
পণ্য নয়-কাভার্ড ভ্যানে ছিল যাত্রী, অভিযান চালাল সীতাকুণ্ড ইউএনও। কালের খবর

পণ্য নয়-কাভার্ড ভ্যানে ছিল যাত্রী, অভিযান চালাল সীতাকুণ্ড ইউএনও। কালের খবর

মোঃ আশরাফ উদ্দীন, চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর : যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে আসছিল একটি কাভার্ড ভ্যান। কিন্তু সীতাকুণ্ড আসতেই ধরা পড়লো ভ্রাম্যমাণ আদালতের হাতে। তাৎক্ষণিক মামলায় জরিমানা গুণতে হলো ৫ হাজার টাকা।

শুধু কাভার্ড ভ্যান নয়, শনিবার উপজেলার পৌরসভা থেকে কালুশাহ মাজার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৬ মামলায় ৪৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মো. শাহাদাত হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, আমাদের পৃথক অভিযানে ১৬ মামলায় ৪৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানকে ৫ হাজার টাকা এবং পিকআপ ভ্যানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১৪ মামলা করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com