বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
নবীনগরে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করায় মোবাইল কোর্টে জরিমানা! কালের খবর

নবীনগরে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করায় মোবাইল কোর্টে জরিমানা! কালের খবর

মোঃ বাবুল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ), কালের খবর : ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম এলাকায় সোমবার (০২/০৮) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।

তথ্য সূত্র জানা যায়,এসময় মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনকারীরা অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষি জমি থেকে বালু উত্তোলন করা সহ অনুমোদন ব্যতীত ফসলি জমিতে বালু ফেলে জমির শ্রেণি পরিবর্তন করতেছিল। অপরাধীদের ঘটনাস্থল থেকে আটক করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করেন,এতে ড্রেজার মালিক পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে হাবিব মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৬০(ষাট) হাজার টাকা অর্থদণ্ড অন্যথায় অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।এবং জব্দকৃত মেশিন ও সকল পাইপ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলমগীর হোসেন আলম এর জিম্মায় ও তত্ত্বাবধানে রাখা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসাইন,এতে সক্রিয়ভাবে সহযোগীতা করেন নবীনগর থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও চৌকিদার।

এসময় নবীনগর সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com