শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
নবীনগরে আবারো আধিপত্য বিস্তারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ। কালের খবর

নবীনগরে আবারো আধিপত্য বিস্তারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ,
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে আধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনায় দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরের দিকে লাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারের জন্য তুচ্ছ ঘটনার জেরে ফুটবল খেলাকে কেন্দ্র করে মামুন মেম্বারের সাথে অহিদ মিয়ার কথা কাটাকাটি হয়।
পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
এলাকায় সংঘর্ষের খবর ছড়িয়ে পরলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরুজ মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আমি পুলিশ নিয়ে পরিস্থিতি শান্ত করি। এ বিষয়ে উভয় পক্ষকে নিয়ে বসবো। তাদের কঠিন বিচার করা হবে।

নবীনগর থানার ওসি আমিনুল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com