সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
সিলেটের কানাইঘাটে পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন অপসারন করেছে পুলিশ। কালের খবর

সিলেটের কানাইঘাটে পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন অপসারন করেছে পুলিশ। কালের খবর

সিলেট প্রতিনিধি, কালের খবর : সিলেটের কানাইঘাট সুরমা নদীর খেয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেশ কয়েকটি পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন অপসারন করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম একদল পুলিশ নিয়ে পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন এলাকায় যান। এ সময় পুলিশ ও শ্রমিকদের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েটি পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন পুরপুরী ভাবে সরিয়ে ফেলে অপসারন করা হয়। এছাড়া একটি ক্রাসার মেশিনের বেল্ট কেটে ফেলা হয়। থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া লাইসেন্স বিহীন পাথর ভাঙ্গার কোন ক্রাসার মেশিন এখন থেকে খেয়াঘাট এলাকা সহ কোথাও কেউ চালাতে পারবেন না। এছাড়া খেয়াঘাট এলাকার সুরমা নদীর ঘাটে কেউ ইঞ্জিন চালিত স্টীলের বলগেট রাখতে পারবেন না।  অভিযান কালে তার সাথে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল হক। প্রসঙ্গত যে, খেয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় লাইসেন্সবিহীন পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন বসানোর অভিযোগে পরিবেশ অধিদপ্তর সিলেট কর্তৃপক্ষ ৮জন ক্রাসার মেশিন মালিকের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়েছে। তাদের পরিবেশ অধিপ্তর সিলেটের আলমপুর কার্যালয় উপস্থিত হয়ে কারন দর্শাও নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com