রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিতর্কিত এএসআই হাকিমকে প্রত্যাহার। কালের খবর

নবীনগরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিতর্কিত এএসআই হাকিমকে প্রত্যাহার। কালের খবর

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিতর্কিত এএসআই মোঃ নুরুল হাকিমকে অবশেষে ক্লোজ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ক্লোজ করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীকে মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা, উশৃঙ্খল আচরণসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার প্রত্যাহারের সংবাদে জিনোদপুর ইউনিয়নবাসী ভীষণ খুশি।

নিজেকে রক্ষা করতে নুরুল হাকিম জিনোদপুর আওয়ামী লীগের একাংশের নেতাদের দিয়ে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করিয়েছিলেন। তারপরও শেষ রক্ষা হয়নি।

এএসআই নুরুল হাকিমের অপকর্ম নিয়ে গত ১১ জুলাই দৈনিক কালের খবর ও দৈনিক যুগান্তর পত্রিকাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় “নবীনগরে এএসআই নুরুল হাকিমের বিরুদ্ধে চাঁদাবাজি ও গ্রেফতার বাণিজ্যের অভিযোগ” ও “পকেটে গাঁজা ঢুকিয়ে মামলা, টাকা দিলে ছাড়!” গত ১৫ জুলাই “বিতর্কিত এএসআইয়ের পক্ষে দাঁড়ালেন আ’লীগ নেতারা” শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে জিনোদপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন,”নুরুল হাকিম ক্লোজের খবরে আমাদের এলাকার মানুষ ভীষণ খুশি।
তার জন্য পুলিশ বিভাগের সমালোচনা হচ্ছিল।”

এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম বলেন, “এসপি স্যারের নির্দেশে এএসআই নুরুল হাকিমকে ক্লোজ করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com