শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
চ্যানেল আইয়ের প্রশাসন বিভাগের কর্মকর্তার মায়ের ওপর সন্ত্রাসী হামলা। কালের খবর

চ্যানেল আইয়ের প্রশাসন বিভাগের কর্মকর্তার মায়ের ওপর সন্ত্রাসী হামলা। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর : চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা (প্রশাসন) শওকত আকবর লিংকনের মায়ের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর ডেমরায় এই হামলা চালানো হয়। ওই হামলাকারীর নাম রুহুল আমীন ওরফে ইয়াবা রুহুল (৩৮)। তিনি এলাকার একজন মাদক ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের প্রেক্ষিতে রুহুলকে আটকের চেষ্টা করা হচ্ছে।
জানা যায়, দুপুর ১ টার দিকে ডেমরার পূর্ব ডগাইর মহাকশা স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। সেসময় আকবরে মা জাহানারা বেগম (৫২) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।
জাহানারা বেগমের ওপর অতর্কিতে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হলি এইড নামে একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে পরে তারা জাহানারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লুটপাটের উদ্দেশ্যে সোমবার দুপুরে রুহুল তার মা আয়েশা বেগম ও বোন সাথীসহ অজ্ঞাত ৮/১০ জনকে নিয়ে জাহানারা বেগমের ভাইয়ের দোকানের তালা ভাঙ্গা শুরু করেন। এ সময় খবর পেয়ে জাহানারা বেগমের ভাই সাঈদ দৌড়ে এসে সন্ত্রাসীদের বাধা দিলে তারা তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ভাইকে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা তাকেও বেধরক মারধর করে গুরুতর আহত করে। এদিকে খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা দৌঁড়ে পালিয়ে যায়।
এ বিষয়টি জানতে চাইলে ডেমরা থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, রুহুল ও তার সহযোগীরা পলাতক আছে। দ্রুত তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com