শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর
তাড়াশের আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা। কালের খবর

তাড়াশের আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাথে যোগাযোগ রক্ষাকারী তাড়াশের সড়ক-আঞ্চলিক সড়কগুলোতে খানাখন্দকে ও মাঝে মাঝে পিচ উঠে গর্ত হয়ে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্ত।

সড়কের কোথাও ভাঙতে ভাঙতে রাস্তা এত সরু হয়ে গেছে যে, যখন একদিকের যানবাহন পার হয় তখন অন্যদিকের যানবাহন দাঁড়িয়ে থাকতে হয়। আবার ভাঙা অংশে ঝাঁকুনি খেতে খেতে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কখনো কখনো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সড়কের পিচ-পাথরগুলো উঠে এখন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।

তাড়াশে-নওগাঁ হাটের সড়ক সহ বিভিন্ন আঞ্চলিকের সড়কের এমন অবস্থা দেখা দিয়েছে। সড়কের বেশির ভাগ অংশে পিচ, পাথর উঠে গিয়ে বড় বড় খানাখন্দক তৈরি হয়েছে। এতে দুর্বিসহ হয়ে পড়েছে হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসার সেই তাড়াশ-নওগাঁ হাটের রাস্তাটি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তাড়াশ নওগাঁ সড়কটি দিয়ে প্রতিদিন শতশত মটর সাইকেল, বাস, ট্রাক, ট্রলি, সিএনজি, অটোরিক্সা, ভ্যান, ট্রাক্টরসহ বিভিন্ন ধরনের ভারি যানবাহন চলাচল করে থাকে। মরণ ফাঁদে পরিণত হওয়া সড়কগুলো দিয়ে এখন আর তেমন যানবাহন চলাচল করতে পারে না।

সড়কের বেহাল অবস্থার কারণে সড়কটির পাশে অবস্থিত উপজেলার সবচেয়ে বড় গরু,ছাগল,মহিষ,সহ বিভিন্ন পশুর হাঁট বলা যায় এখন ক্রেতা-বিক্রেতা আসতেই চায় না প্রায়। এছাড়াও ধানের হাট সহ বিভিন্ন পন‍্য ক্রয়-বিক্রয়ের নওগাঁয়ের বড় হাটি এখন আগের মতো সরগরম থাকে না। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সাথে যোগাযোগ রক্ষাকারী মান্নাননগর থেকে মহিষটুটি হয়ে প্রায় ৫ কিলোমিটার পাকা সড়ক দীর্ঘদিন যাবত মেরামত ও নজরদারির অভাবে অধিকাংশ স্থানে বড় বড় খানাখন্দকের সৃষ্টি হওয়ায় তাড়াশ ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সঙ্গে যোগাযোগে নওগাঁ, রানিহাট, গুল্টা, তালম, চৌড়া, গোন্তা, মানিকচাপর, পেঙ্গুয়ারী, বিনসাড়াসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ চলাচল করতে ভোগান্তির শিকার হচ্ছে। ঘটছে প্রতিদিনই প্রায় ছোট-বড় দুর্ঘটনা।

তাড়াশ উপজেলার সাংবাদিক সালাম এ বিষয় ফ্রেস বুকে অনেক আলোরন সৃষ্টি করেছেন,এ বিষয়ে তিনি আরও বলেন বহুদিন হল আমরা এই (তাড়াশ-নওগাঁ হাট) সড়কটি সংস্কার করার দাবি জানালেও এখনও কোনো প্রকার সংস্কার করা হয়নি।

লছিমন গারি চালক মুকুল বলেন, ‘গাড়ি নিয়ে যাতায়াত করা যায় না। সড়কের বিভিন্ন জায়গায় ছোট বড় অনেক গর্ত। কোথা কোথাও ভেঙে গেছে যে যখন একদিকের যানবাহন পার হয় তখন অন্যদিকের যানবাহন দাঁড়িয়ে থাকতে হয়। এতে যানবাহন অধিকাংশ সময় নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিকরা।’

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ দুলাল জানান, জেলার তাড়াশের আঞ্চলিক সড়কগুলোর বেহাল অবস্থা। সড়কের অধিকাংশ জায়গায় পিচ, পাথর উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের ক্ষতির পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। তিনি দ্রুত সড়কগুলো মেরামতের দাবি জানান।

এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আহাদউল্লাহ জানান, মান্নাননগর থেকে নওগাঁ শাহ্ শরিফ জিন্দানী( রা) এর মাজার পর্যন্ত রাস্তাটির আসলেই নাজুক অবস্থা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com