বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর

ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর

 

কালের খবর রিপোর্ট :

ট্রাফিক ওয়ারী বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরে যানচলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ট্রাফিক ওয়ারী বিভাগের এলাকার মধ্য দিয়ে দক্ষিণ বঙ্গের ২১টি জেলা, চট্টগ্রাম সিলেট এবং ঢাকা জেলার ১৭টি জেলাসহ মোট ৩৮টি জেলার যানবাহন এই বিভাগের মধ্য দিয়ে গমনাগমন করে।

দৈনিক কালের খবর পত্রিকার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মহানগরীর মধ্য দিয়ে ফিটনেসবিহীন বা ত্রুটিপূর্ণ যান চলাচলের কারণে সৃষ্ট যানজট এবং দুর্ঘটনা মোকাবেলায় জিরো টলারেন্স নীতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান এর নেতৃত্বে ট্রাফিক ওয়ারী বিভাগকে ফিটনেসবিহীন যানবাহন মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ারী বিভাগ) মোহাম্মদ আশরাফ ইমাম।

গত তিন দিন বা ৭২ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ১ হাজার ১৬৪টি বাস, ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, সিএনজি ও হোন্ডার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ (জরিমানা ব্যতীত) করা হয়েছে, যার মধ্যে ৮১টি যানবাহন আটক করা হয়েছে। ফিটনেসবিহীন বা ত্রুটিপূর্ণ যানবাহনগুলো চলাচলবিহীন অবস্থায় পড়ে থাকলে মালিকের আর্থিক ক্ষতি হয়। তাই মালিকরা রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট এবং অন্যান্য খাতে বিশাল অংকের টাকা জরিমানা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিচ্ছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com