শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে একযুগে মাঠে থাকার ঘোষণা দিলেন নবীনগর থানা প্রেস ক্লাব। কালের খবর

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে একযুগে মাঠে থাকার ঘোষণা দিলেন নবীনগর থানা প্রেস ক্লাব। কালের খবর

মোঃ বাবুল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : নবীনগরে দূর্নীতি অনিয়ম ও চলমান ঘটনাবলীর সংবাদ সংগ্রহে সবার আগে মাঠে থাকার পূনরায় নিজেদের অবস্থান ধরে রাখার ঘোষণায় শেষ হলো নবীনগর থানা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা।

বৃহস্পতিবার নবীনগর উপজেলার নিবারণ মার্কেটের ৪র্থ তলায় অস্থায়ী কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হয়।

নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এম কে জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক মুক্ত খবর এর প্রতিনিধি নুর মোহাম্মদ জয় এর পরিচালনায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ইংরেজি দৈনিক মুসলিম টাইমস এর স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজ মিয়া, সহ সভাপতি দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোঃ হেদায়েত উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক অনলাইন বার্তা বাজার প্রতিনিধি আক্তারুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক গণজাগরণ প্রতিনিধি মোঃ মাছুম মির্জা, সাংগঠনিক সম্পাদক আমার বার্তা প্রতিনিধি আবুল হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ কাউছার আলম, অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি মোঃ সোহেল মিয়া, কার্যকরী সদস্য দৈনিক দেশ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার ও নবীনগর প্রাইম টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাবুল,
দৈনিক বর্তমান দিন প্রতিনিধি মোঃ জামাল পাশা, দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন প্রতিনিধি মোঃ মনির হোসেন ও দৈনিক প্রভাতী খবর প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেন।

বক্তারা আগামী দিনে প্রান্তিক পর্যায়ের অনিয়ম দূর্নীতি ও চলমান খবর সবার আগে মাঠে থেকে সংগ্রহ করে অতীতের মতো সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য একমত পোষণ করা হয়।

পাশাপাশি নিজেদের ভুল ক্রটি থাকলে সংশোধন হয়ে কাজ করার জন্য সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com