বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শ্রীমঙ্গলে ৪০২ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কালের খবর

শ্রীমঙ্গলে ৪০২ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কালের খবর

শ্রীসঙ্গল থেকে আমিনুর রশীদ রুমান, কালের খবর : মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক তত্তাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির ও পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন নেতৃত্বে এসআই মোঃ আল আমিন এর সগযোগিতায়, এসআই মোঃ রাকিবুল হাছান, এসআই মোঃ মুখলেছুর রহমানসহ ১টি টিম গঠনের সহায়তায় গোপন তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিবার রাত পৌঁনে ১২ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলা ৪নং সিন্দুরখান ইউপি অন্তর্গত কুঞ্জবন এলাকায় নিজ বসত বাড়ি হতে আইয়ুব আলী(৩২) কে আটক করেছে পুলিশ।

আটককৃত আইয়ুব আলীর তথ্য অনুযায়ী তার নিজ ঘরে থাকা ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ৪০২ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ১,২০,৬০০ টাকা। আসামী আইয়ুব আলীকে ৭জুন রোজ সোমবার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয় এবং মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এবিষয়ে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালিক জানান,আসামীকে আইননুসারে মাদকদ্রব্য আইনে মামলায় বিজ্ঞ আদালতে প্রেরনের সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শেষ এবং এমন অভিযান বিগত দিনগুলিতে চলছিলো,আগামীতে ও চলমান থাকবে বলে নিশ্চিত করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব নয়ন কারকুন জানান বর্তমানে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে সারাসী অভিযানে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে তারই একটি অংশ বিষেশ আমরা আশা করি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এরথেকে ভালো বড় ধরনের কোন চালান ধরতে সমর্থন হবো মৌলভীবাজার সহ সমস্ত উপজেলা ও শ্রীমঙ্গলকে মাদক মুক্ত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। অচিরেই শ্রীমঙ্গল সহ মৌলভীবাজার বাসী এর সুফল ভোগ করবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com