বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
নবীনগরে আওয়ামী লীগের দুই নেতাকে অব্যাহতি

নবীনগরে আওয়ামী লীগের দুই নেতাকে অব্যাহতি

মো:কবির হোসেন, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন এবং পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমানকে অশুভ আচরণ ও দলীয় শৃংখলা ভংগের দায়ে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার এ সিদ্বান্ত নেয় দল। দলীয় প্যাডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হালিম স্বাক্ষরিত চিঠির বরাত দিয়ে সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারী স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে সরকারী কর্মকর্তা/কর্মচারীর উপর আক্রমণাত্মক অশুভ আচরণ দলীয় শৃংখলা ভংগের সামিল বিধায় বাংলাদেশ আওয়ামী লীগ নবীনগর উপজেলা শাখার সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি’র পরামর্শে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় পদবী ব্যবহার করে সাংগঠনিক কর্মকান্ড না করা করার নির্দেশ দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোটেক সুজিত কুমার দেব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, সাংগঠনিক কাঠামোয় তাদের বিরুদ্ধে সাময়িক শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়েছে।

Related

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com