রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত কারাগারে। কালের খবর

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত কারাগারে। কালের খবর

কালের খবর ডেস্ক :

প্রেমের ফাঁদে ফেলে ৯ম শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ির মানিকছড়িতে রাসেল হোসেন (২২) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে, বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, অভিযুক্ত রাসেল মানিকছড়ির তিনটহরী ইউনিয়নের জামাল হোসনের ছেলে। মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের বড় ভাইয়ের দায়ের করা মামলায় পুলিশ রাসেলকে গ্রেফতার করে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হেসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ছাত্রীকে আসামি রাসেল প্রেমের ফাঁদে ফেলে বিয়ে প্রলোভন দেখিয়ে বহুবার ধর্ষণ করেছে। প্রাথমিক তদন্তেও এর প্রমাণ পাওয়া গেছে।

ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে শুক্রবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আসামি রাসেল হোসেনকে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেন বলে জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com