রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
‘পর্যটন খাতে মুসলিম দেশগুলোর বড় সুযোগ ও সম্ভাবনা রয়েছে’

‘পর্যটন খাতে মুসলিম দেশগুলোর বড় সুযোগ ও সম্ভাবনা রয়েছে’

কালের খবর প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন শিল্পে ওআইসিভুক্ত দেশগুলো একত্রে কাজ করতে পারে উল্লেখ করে বলেছেন, পর্যটন শিল্প এমন একটি ক্ষেত্র যেখানে একসঙ্গে কাজ করার বড় সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের ১০ম ইসলামিক সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,মুসলিম উম্মার জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিপুল সুযোগ ও ক্ষেত্র আমাদের সামনে রয়েছে। এক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় নিজেদের মানোন্নয়নে সহায়তা করতে পারে।
পর্যটন খাতকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী পূর্ণ সমর্থন দেয়ার কথা বলেন। তিনি বিশ্বে পর্যটনশিল্পের বিকাশে মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
তিন দিনের এই সম্মেলনে ২৫ দেশের উচ্চপর্যায়ের শতাধিক প্রতিনিধি ও ১৫ দেশের পর্যটনমন্ত্রী অংশ নিয়েছেন।
সম্মেলনে ইসলামী হেরিটেজ ও কালচার, রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজ এবং টেকসই উন্নয়নে পর্যটনের ভূমিকাবিষয়ক বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা ঘোষণা ও টেকনিক্যাল ট্যুরের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com