বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
স্কুল মাঠ দখল করে ইউপি মেম্বারের বালু ব্যবসা। কালের খবর

স্কুল মাঠ দখল করে ইউপি মেম্বারের বালু ব্যবসা। কালের খবর

কুড়িগ্রাম প্রতিনিধি, কালের খবর :

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মাদ্রাসার,স্কুল এর খেলার মাঠ দখল করে বালুর ব্যবসা করছে ইউপি মেম্বার মতিয়ার রহমান ও তার ছোট ভাই মিঠু মিয়া।

জানা যায়, কুড়িগ্রামের চিলমারীতে রাজারভিটা দাখিল মাদ্রাসার মাঠ দখল করে থানাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ মতিয়ার রহমান ও তার ছোট ভাই মিঠু মিয়া বালুর পয়েন্ট তৈরি করেছে। গেলো বন্যার পর পরই নদী থেকে বালু উত্তোলন করে মাঠ দখল করে বালুর ব্যবসা করে আসছে তারা। এলাকার সচেতন মহলের দাবি করোনার কারণে স্কুল কলেজ বন্ধ হয়ে গেলে তারা এই সুযোগ কাজে লাগায় তারা মনে করেন মাঠ ফাঁকা থাকলে আমাদের ছেলে মেয়েরা খেলতে পারতো।

এ বিষয়ে মতিয়ার মেম্বার বলেন, মাদ্রাসার সভাপতি কে বিষয়টি অবগত করা আছে তিনি বালু ব্যবসার বিষয়টি জানেন।

অপরদিকে মাদ্রাসার অধ্যক্ষকের সাথে কথা হলে তিনি বলেন, আমি গত পাঁচ মাস আগে মাদ্রাসা থেকে অবসরে গেছি, এবিষয়ে আমার কিছু জানা নেই।
মাদ্রাসার সভাপতির বিদ্যুৎ ইসলামের সাথে কথা হলে জানান, আমি এখনো দায়িত্ব গ্রহণ করিনি। পূর্বে যিনি ছিলেন তিনি বিষয় টি জানে হয়তো।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, মাঠে বালু রাখার বিষয়টি আমার জানা নেই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com