শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু। কালের খবর

নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু। কালের খবর

মো: গোলাম মোস্তফা ,নান্দাইল (ময়মনসিংহ ),  কালের খবর :
ময়মনসিংহের নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ৩ জানুয়ারি সকালে উপজেলার ভাটিসাভার বিলপাড় গ্রামে ওই ঘটনাটি ঘটে।

মৃত বাবুল মিয়া উপজেলার সদর (নান্দাইল) ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের ৭নং
ওয়ার্ডের ইউপি সদস্য আ. হালিম।

তিনি বলেন, উপজেলা সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) গতকাল মঙ্গলবার রাতে মারা যাওয়ার পরে বুধবার সকালে মৃত ব্যক্তির পারিবারিক কবরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে যান। কবর খোড়ার জন্য কিছুক্ষণ কোদাল চালাতেই মাটিতে ঢলে পড়েন বাবুল মিয়া। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক রাফি আদনান।

মৃত বাবুল মিয়ার বাবা মৌজ আলী বলেন,সন্তানদের নিয়ে সকালের খাবার খেয়েছিলেন বাবুল মিয়া। এরপর তিনি কবর খুঁড়তে গিয়েছিলেন। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁর মৃত্যুর সংবাদ আসে। ওই গোরস্থানে পাশাপাশি দুটি কবর খোঁড়ার কাজ করছেন গ্রামের লোকজন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com