বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জন করলেন আইনজীবীগন।

সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জন করলেন আইনজীবীগন।

স্টাফ রিপোর্টার।
এক আইনজীবীর জামিন আবেদন গ্রহণ না করায় সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির সভা শেষে তাৎক্ষণিক এমন ঘোষণা দেন নেতৃবৃন্দ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ জানান, মহানগর দায়রা জজ আব্দুর রহীমের আদালতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি আইনজীবী সালেহ আহমদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার মামলার ধার্য তারিখ ছিলো আগামী নভেম্বর মাসে। বৃহস্পতিবার সকালে তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নির্ধারিত তারিখে আসতে বলেন। এ সময় সালেহ আহমদের পক্ষে আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সিনিয়র আইনজীবীরাও আদালতকে জামিন শুনানির অনুরোধ জানান। এতে আদালত রাজি না হওয়ায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এটিএম ফয়েজ আরো বলেন, আমরা তাৎক্ষণিক সভা করে আগামী রোববার পর্যন্ত মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী সোমবার সমিতির আরেকটি সভা রয়েছে, সেই সভায় পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সভায় অ্যাডভোকেট মাসুদুর রহমান খান মুন্নার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট সমিউল আলম, আব্দুল গফুর, সারোয়ার আহমদ চৌধুরী আবদাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। সভায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com