বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

কালের খবর : দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দেয়ার পর শুক্রবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল সন্ধ্যায় সাতটায় প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের দ্বিতীয় জেষ্ঠ্য বিচারক। ২০০১ সালে ২২ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি স্থায়ী বিচারপতি হন। হাইকোর্টে ১০ বিচারপতির দায়িত্বপালন শেষে ২০১১ সালে ২৩ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি এস কে সিনহা। ওই পদত্যাগের ৮৫ দিন পর প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হলো। এই দীর্ঘসময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বপালন করেছে আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com