শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
চিড় ধরতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের !

চিড় ধরতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের !

কালের খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‌দাম্পত্যজীবনে চিড় ধরতে শুরু করেছে, যা হোয়াইট হাউসের গণ্ডি ছাড়িয়ে বাইরেও দৃশ্যমান হতে শুরু করেছে।
জানা গেছে, অনেক অনুষ্ঠানে ট্রাম্প দম্পতিকে আমন্ত্রণ জানানো হলেও এতে শুধু আমেরিকার ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকেই দেখা যাচ্ছে। সম্প্রতি ফার্স্টলেডিস বক্স নামক একটি অনুষ্ঠানে ট্রাম্পকে সঙ্গে নিয়ে হাজির থাকার কথা থাকলেও সেখানে মেলানিয়াকে একা দেখা যায়।
ট্রাম্পের সঙ্গে পর্নোস্টার স্টোর্মি ড্যানিয়েলসের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরই মেলানিয়া ও ট্রাম্পের মধ্যে দুরত্ব বাড়তে শুরু করে। যার জের ধরে তিনি গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে সুইজারল্যান্ডের দাভোসে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেন।
হোয়াইট হাউস সূত্রমতে, ট্রাম্প ও মেলানিয়ার দাম্পত্যজীবনে বেশ কিছু দিন ধরে সমস্যা চলছে। তারা দুজনই আলাদা থাকছেন। অন্য অতিথিদের সঙ্গে তারা বেশি সময় অতিবাহিত করছেন। তবে পৃথকভাবে বিভিন্ন অনুষ্ঠানে গেলেও ট্রাম্প ও মেলানিয়া একই গাড়িতে করে হোয়াইট হাউসে ফেরেন।
মেলানিয়ার মুখপাত্র স্টিফেনিয়া গ্রিসম বলেন, মিসেস ট্রাম্প তার অতিথিদের অ্যাপায়নে ব্যস্ত রয়েছেন। তাই তিনি ডোনাল্ড ট্রাম্পকে সময় দিতে পারছেন না। এর পেছনে অন্য কোনো কারণ নেই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com