শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
শ্যামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আমির হুসেন বাবুল সাময়িক বহিষ্কার

শ্যামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আমির হুসেন বাবুল সাময়িক বহিষ্কার

কালের খবর (মোঃ কবির হোসেন) : ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আমির হুসেন বাবুল। বি,এন,পি থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের একমাত্র চেয়ারম্যান।। স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে আদেশ জারির মাধ্যমে তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার (৩০/০১)ওই মন্ত্রালয়ের স্থানীয় সরকার বিভাগরে উপসচিব মোঃ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
সুত্র জানায়, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা শাহজান সিরাজের দায়ের করা নবীনগর থানায় মামলা নং- ৫২/২০১৭ এবং ৬১/২০১৭ এর অভিযোগে তার ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে ও জনস্বার্থের পরিপন্থী বিধায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ )আইন ২০০৯ এর ৩৪ উপধারা (১)অনুযায়ী মোঃ আমির হোসেন বাবুলকে চেয়ারম্যানের পদ হতে সাময়িক বরখাস্ত করে।
বহিষ্কারাদেশ ওয়েবসাইটে প্রকাশিত হলেও নবীনগরের স্থানীয় সরকার বিভাগ ও চেয়ারম্যান অামির হুসেন বাবুল কেউ এ বিষয়ে এখনো অবগত হননি বা এরকম কোনো অাদেশ এখনো পাননি বলে জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com