বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
আশা-র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। কালের খবর

আশা-র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। কালের খবর

 

আব্দুল হামিদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি, কালের খবর :- আশা-র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ সফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকি উপলক্ষে বড়লেখা উপজেলার দক্ষিণভাগে অবস্থিত আশা- দক্ষিণ ভাগ ব্রাঞ্চ ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে। ১২ ফেব্রুয়ারি ২০২৪ রোজ সোমবার মেডিকেল ক্যাম্পে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ১০০ জন এর অধিক সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। উপজেলার প্রান্তিক পর্যায়ের খেটে-খাওয়া মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসপত্র প্রদান, রক্তের সুগার পরিক্ষা, উচ্চ রক্তচাপ পরিমাপ, ইউরিনে প্রোটিন পরিক্ষাসহ নানাবিধ প্রাথমিক সেবা প্রদান করা হয়। সেবা প্রদান কার্যক্রম শুরুর আগে অনুষ্ঠিত আলোচনায় আশা কর্তৃপক্ষ জানান- ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামজিক কর্মকাণ্ড ও দরিদ্র মানুষদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে আশা। আঞ্চলিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বদরুল হক, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আমিনুল হক, বণিক সমিতির সভাপতি অনুকূল পাল। আশা মৌলভীবাজার জেলার অডিটর জনাব মোঃ সফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইনচার্জ ডা.তানজিলা চৌধুরী, আরো উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার জনাব বকুল চক্রবর্তী, এবি.এম জনাব আনোয়ার হোসেন, শিক্ষা সুপার ভাইজার সুদীপ বিশ্বাস, স্বাস্থ্য সহকারীবৃন্দ ও স্থানীয় গগণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসা সেবা নিতে আসা লোকজন উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com