শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কপালে জুটল বেওয়ারিশ দাফন : বাবা দিবসে সন্তানদের নির্মমতা, করোনা আক্রান্ত বাবাকে ফেলল ডাস্টবিনে

কপালে জুটল বেওয়ারিশ দাফন : বাবা দিবসে সন্তানদের নির্মমতা, করোনা আক্রান্ত বাবাকে ফেলল ডাস্টবিনে

ছোটবেলা থেকে খেয়ে না খেয়ে সন্তানদের কোলে পিঠে মানুষ করেন বাবা। সন্তান বড় হলেও বটগাছের মতো ছায়া দেন জন্মদাতারা। কিন্তু সেই জন্মদাতার সঙ্গে নির্মম আচরণ। আজ বাবা দিবসে নির্মমতা দেখা গেল। শনিবার গভীর রাতে বাবা দিবসের শুরুতেই সামান্য শ্বাসকষ্ট থাকায় কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত বাবাকে ডাস্টবিনে ফেলে দিলেন সন্তানরা।

আজ বিকালে ওই মৃত বৃদ্ধকে বেওয়ারিশ লাশ বলে দাফন করেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংস্থাটির কুমিল্লা শাখার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। তিনি জানান, কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশের অনুরোধে পরিচয় শনাক্ত করতে না পারায় বৃদ্ধ খোরশেদ আলমকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে নগরীর বাদুরতলা এলাকার ফয়জুন্নেসা স্কুলের সামনের ডাস্টবিনে এক বৃদ্ধ লোকের চিৎকার শুনে পথচারীরা জরুরি সেবা ৯৯৯ কল করেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই শাওন দাস এবং এএসআই খন্দকার শাহাব উদ্দিন ঘটনাস্থলে যান। পুলিশ দেখেই বৃদ্ধ খোরশেদ মিয়া তাকে বাঁচানোর আকুতি জানান। প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।ওই বৃদ্ধ জানান, তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। করোনায় আক্রান্ত বলে নিজ সন্তানরাই তাকে ডাস্টবিনে ফেলে চলে গেছেন। এসময় পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক গণমাধ্যমকে জানান, বৃদ্ধ খোরশেদ মিয়া অস্পষ্ট স্বরে জানালেন তার বাড়ি লক্ষ্মীপুর এলাকায়। তবে আমরা তার সঠিক ঠিকানা খুঁজে পাইনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com