রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন

কালের খবর :ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধামন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় আইনটির খসড়া অনুমোদন দেয়া হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, ৬২ ধারা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্ত হবে। তবে সমালোচনা সত্ত্বেও ৫৭ ধারায় যে কর্মকাণ্ড অপরাধ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় সেগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে। এসব ধারা লঙ্ঘনে ১০ বছর জেল ও ১০ লাখ টাকা অর্থদণ্ডেরও বিধান রাখা হয়েছে।
এই আইনের প্রাথমিক খসড়ায় জাতির পিতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে প্রপাগান্ডা, প্রচারণার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দের বিধান রাখা হয়েছিল। কিন্তু চূড়ান্ত খসড়ায় এসব অপরাধের শাস্তি কমিয়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক খসড়ায় ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়গুলো একাধিক ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু চূড়ান্ত খসড়ায় তা একটিমাত্র ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে মহাপরিচালকের ক্ষমতা অর্পণ সংক্রান্ত নতুন বিধান যোগ করা হয়েছে চূড়ান্ত খসড়ায়। ৫৪ ধারায় এ গুরুত্ব্ব ও দণ্ডের মাত্রা অনুযায়ী কিছু অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব করা হয়েছে। তবে এর মধ্যেই অভিযোগ উঠেছে, ৫৭ ধারায় যেসব অপরাধের কথা বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনেও সেসব ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বৈঠকে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮’-এর খসড়াও অনুমোদনের জন্য তোলা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের আগস্টে কয়েকটি পর্যবেক্ষণসহ ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পায়। এর আগে থেকেই ২০০৬ সালে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে ছিল আলোচনা ও সমালোচনা। এই ধারার অপপ্রয়োগ করে সাংবাদিকদের হয়রানির অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে রাজনীতিক ও প্রভাবশালীদের সমালোচনাকারীদের বিরুদ্ধে এই ধারাটির যথেচ্ছ ব্যবহারে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে বলেও নাগরিক সমাজের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে।
গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর দাবির মুখে আইনমন্ত্রী আনিসুল হক প্রতিশ্রুতি দেন ৫৭ ধারা রহিত হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com