রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বিএনপির ক্ষমতার উৎস ছাত্রদল…ওবায়দুল কাদের

বিএনপির ক্ষমতার উৎস ছাত্রদল…ওবায়দুল কাদের

কালের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস ছাত্রলীগ নয় বরং বিএনপির ক্ষমতার উৎস ছাত্রদল। খালেদা জিয়া প্রকাশ্যে বলতেন ছাত্রদলই আওয়ামী লীগকে মোকাবিলার জন্য যথেষ্ট। কিন্তু আওয়ামী লীগ কোনোদিনই বিএনপিকে ঠেকানোর জন্য ছাত্রলীগকে ব্যবহার করবে না।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ কোথাও বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটালে তার শাস্তির ব্যবস্থা আছে। ছাত্রলীগের অনেক কর্মী জেলে আছে, অনেকেই ফাসির দণ্ডে দণ্ডিত হয়েছে।
ছাত্রলীগকে নতুনভাবে ঢেলে সাজানোরে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান কাদের।
সেতুমন্ত্রী আরও বলেন, দেশে যদি গণতন্ত্র না থাকতো, সাংবাদিকতার স্বাধীনতা না থাকতো, তাহলে বিএনপি যেভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে নোংরা ভাষায় কথা বলে, তারপরও কোনো নেতাকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়নি। তাদের কোনো বক্তব্য মিডিয়াতে প্রচারের জন্য সেন্সর করা হয়নি।
জাহাঙ্গীর কবির নানক এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, জেলা প্রশাসক (ডিসি) আবু সালেহ ফেরদৌস খান, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম।উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com