রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কিশোরগঞ্জে বিনামূল‌্যের ‘ঈদ আনন্দ বাজার’। কালের খবর

কিশোরগঞ্জে বিনামূল‌্যের ‘ঈদ আনন্দ বাজার’। কালের খবর

কিশোরগঞ্জ প্রতিনিধি, কালের খবর ঃ

কিশোরগঞ্জে করা হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন। অসহায় ২০০ পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছিল ঈদ আনন্দ বাজারে। সেখানে প্রত‌্যেক পরিবারকে বিনামূল্যে দুই ধরনের চাল, তেল, দুধ, সেমাই, লবণ, চিনি, সাবান, শ্যাম্পু, মাস্ক, হ‌্যান্ড স‌্যানিটাইজার ও নতুন শাড়ি-লুঙ্গিসহ ১২ ধরনের পণ্য দেওয়া হয়। অন্তত এক সপ্তাহের খাবার পেয়ে তাদের মুখে অনেক দিন পর সুখের হাসি ফুটেছে।

শনিবার (২৩ মে) দুপুরে ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ আনন্দ বাজারের আয়োজন করেন কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি। শহরের নগুয়ার বিন্নগাঁও মহল্লায় নিজ বাসার সামনে খোলা জায়গায় এ ঈদ বাজারের আয়োজন করেন তিনি।

কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করে অভাবী লোকজনের জন্য খুলে দেওয়া হয় এ বাজার। সবাই নিজের হাতে সুশৃঙ্খলভাবে পণ্যগুলো নিয়ে হাসিমুখে বাড়ি ফেরেন।

প্রথমে প্রতিটি লোকের শরীরে জীবাণুনাশক ছিটিয়ে তাদের বাজারে প্রবেশ করানো হয়। পরে সাবান দিয়ে সবার হাত পরিষ্কার করিয়ে পরতে দেওয়া হয় হ্যান্ড গ্লাভস। এরপর স্বেচ্ছাসেবকরা তাদের নিয়ে যান পণ্যগুলোর সামনে। বিভিন্ন টেবিলে থরে থরে সাজানো জিনিসগুলো তারা নিজের হাতে ব্যাগে ভরে বাজার ত্যাগ করেন।

বাজারে আসা লোকজন জানান, এমন ব্যতিক্রমী ত্রাণ তৎপরতা তারা আগে দেখেননি। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এখানে যেভাবে লোকজনকে ঈদের উপহার দেওয়া হলো তা এক কথায় অসাধারণ।

ঈদ আনন্দ বাজারের আয়োজক এনায়েত করিম অমি বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য—লোকজনকে শৃঙ্খলা শেখানো। প্রতিটি আয়োজনে করোনা ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হবে। স্বাস্থ্যবিধির বিষয়ে সবাই সচেতন থাকলে সবকিছু খোলা রেখেও করোনার এই দুর্যোগকে মোকাবিলা সম্ভব বলে আমি মনে করি। প্রথম পালায় ২০০ পরিবারের জন্য আয়োজনটি করা হয়। ঈদের পরে এর পরিধি আরো বাড়ানো হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com