রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
‘জিনের বাদশা’ গ্রেফতার

‘জিনের বাদশা’ গ্রেফতার

কালের খবর: ‘জিনের বাদশা’ পরিচয়ধারী প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম। গ্রেফতারকৃত জিনের বাদশার নাম মোঃ আজাদ (২৮) ।

সিটিটিসি সূত্রে জানা যায়, প্রথমে এই চক্রের অন্যতম হোতা মোঃ আজাদ ও তার সহযোগীরা মোবাইল এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে ‘জিনের বাদশা’, বড় বড় ‘অলি-আউলিয়া’, ‘আওলাদ’ পরিচয় দিয়ে পরিচিত হয় । এরপর মিষ্টি মধুর ভাষায় কথা বলে এবং নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করে। পরে বিশ্বাস অর্জন করতে সক্ষম হলে বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়াসহ পরিবারিক সুখ শান্তি অর্জন এবং অর্থনৈতিকভাবে আরও স্বচ্ছলতার অধিকারী করে দেয়া হবে বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করে। এতে কেউ এই চক্রের ফাঁদে পা দিলে কাজ করে দেয়ার বিনিময়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এই চক্রের সদস্যরা নামে-বেনামে অসংখ্য সিম সংগ্রহ করে এবং সেই সিমগুলো দিয়ে নামে-বেনামে বিকাশ একাউন্ট খুলে টাকা হাতিয়ে নেয়।

গ্রেফতারকৃত জিনের বাদশার চক্র গত চার-পাঁচ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ০১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মোঃ আজাদ ও তার সহযোগীরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা মোবাইল ফোনে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে সরল মনা মানুষকে বিভ্রান্ত করে বিকাশের মাধ্যমে সুকৌশলে টাকা হাতিয়ে নেয়।

‘জিনের বাদশা’ নামে প্রতারক চক্রটিকে ধরতে মাঠে নামে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম । বেশ কয়েকদিন ধরে পরিচালিত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম উক্ত জিনের বাদশার অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় ।

সন্ধান পাওয়ার পর ২৪ জানুয়ারি বুধবার ঢাকা জেলার কেরানীগঞ্জের ঘাটারচর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল ফোন ও ০২ (দুই) টি সিম কার্ড জব্দ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com