বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
সাতক্ষীরায় চিকিৎসকের অভাবে গৃহবধুর সন্তান প্রসাব ভ্যানের উপর। কালের খবর

সাতক্ষীরায় চিকিৎসকের অভাবে গৃহবধুর সন্তান প্রসাব ভ্যানের উপর। কালের খবর

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা কালের খবর : সাতক্ষীরায় চিকিৎসকের অভাবে চিকিৎসা না পেয়ে একটি ভ্যানের উপর এক গৃহবধুর সন্তান প্রসবের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গত পহেলা মে সাতক্ষীরা সদর হাসপাতালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে হাসপাতালে চিকিৎসকের অভাবে হাসপাতালের বাইরেই ভ্যানের উপরেই সন্তান প্রসব হল এক গৃহবধুর।ঘটনাটি ঘটেছে গত পহেলা মে সকালে সদর হাসপাতালের জরুরি বিভাগের বাইরেই এই ঘটনা ঘটে। এসময় অনেকেই দাঁড়িয়ে প্রত্যক্ষ করলেও বিয়ষটি নিয়ে কেউ কথা বলেননি। এই ঘটনার ভিডিও ভাইরাল হলে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
চিকিৎসকদের না পেয়ে সঙ্গে থাকা লোকজন ভ্যানের উপরেই কাপড় ঘিরে ডেলিভারি করায় ওই গৃহবধূর। সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের ঝুটিতলা ঋষিপাড়া এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। অবশেষে হাসপাতালের বাইরেই ডেলিভারি হওয়ার পর আর হাসপাতালে ভর্তি না করেই বাড়িতেই যায় তারা।
এসময় সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অসীম সরকারের সাথে গত দুইদিন তার ব্যক্তিগত সেলফোনে কল করেলে রিসিভ না হওয়ায় কথা বলা সম্ভব হয়নি বা কেন হাসপাতালের বাইরে সন্তান প্রসব হল তা জানা যায়নি।
তবে রবিবার রাতে সিভিল সার্জন ডা.মোহাম্মদ হুসাইন সাফায়েত এই ঘটনা শুনে হতবাক হয়ে বলেন, আপনাদের কাছে ফুটেজ থাকলে আমাকে দেন। ওই ফুটেজ দেখে এবং সিসি ক্যামেরা ফুটেজ দেখে তারপর কী করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com