বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিক হুমায়ুন কবির খোকনের অকাল মৃত্যু। কালের খবর

সাংবাদিক হুমায়ুন কবির খোকনের অকাল মৃত্যু। কালের খবর

কালের খবর ডেস্ক : খোকন একটি গান লিখেছিলেন, ‘এমন একটা আকাশ চাই, যে আকাশে তুমি আমি ছাড়া আর কেউ নাই, যে আকাশে বৃষ্টি আছে, আছে ভালোবাসা, যে আকাশে নেইতো কোনও বৈশাখী ঝড়ের হাওয়া।’ এই আকাশ আপনার এত পছন্দ ছিলো জানতাম না। বৃষ্টিভেজা রাতেই এভাবে আমাদের ফাঁকি দিয়ে আপনি সত্যি সত্যি আপনার প্রিয় আকাশে হারিয়ে গেলেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর রিজেন্ট হাসপাতালের আইসিইউতে মারা যান সাংবাদিক হুমায়ুন কবির খোকন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

নিউজরুমে বিকেল পাঁচটার দিকে আলোচনা হচ্ছিল, খোকন অসুস্থ, রাতে শুনেছি, ‘খোকন আর নেই।’

খোকন সময়ের আলোর সিটি এডিটর ছিলেন। তিনি আমাদের সময়, আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতিসহ বেশ কটি দৈনিকের শীর্ষপদে কাজ করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস, ঢাকা সংবাদিক ইউনিয়ন-ডিইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সদস্য ছিলেন।
হুমায়ুন কবির খোকন স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com